প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেড় কোটি টাকার প্রসাধনী জব্দ

মো আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার প্রসাধনী জব্দ করেছে পুলিশ। রবিবার বেলা আড়াইটার দিকে গোলচত্বর এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো, যশোরের শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের মোজাজিদ (২৩)। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ফাঁকি দিয়ে আনায় এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ৫৩ হাজার ৫০৮ পিস সালফেট ক্রিম, তিন হাজার ১২০ পিস ফেসওয়াশ, ৩২৪ পিস লোশন, দুই হাজার ৩০৪ পিস সফট ক্রিম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।