প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সুমন : স্টাফ রিপোর্টার মাদারীপুর জেলা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আদালতের কার্যক্রম সক্রিয় করার লক্ষ্যে মাদারীপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ‘গ্রাম আদালত সক্রিয়করণ—তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) কঙ্কনা প্রভা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এবং জেলা তথ্য অফিসার বেনজীর আহমেদ।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। সঞ্চালনায় ছিলেন এভিসিবি প্রকল্প-৩ এর জেলা ম্যানেজার মো. আলিউল হাসান খান। এছাড়া উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরের সভাপতি খান মো. শহীদ, কালকিনি ও ডাসার উপজেলা কো-অর্ডিনেটর মো. নাসিরউদ্দিন লিটন হাওলাদার এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাদারীপুরের জেলা ম্যানেজার মিতু দেবনাথ, অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের ম্যানেজার তাপস কুমার সরকার, এনজিও ‘রাইটস যশোর’-এর জেলা প্রোগ্রাম অফিসার বায়েজিদ মিয়া এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।