প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদ্দাম হোসাইন বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন শৃঙ্খলার উন্নতি ও অবনতি সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়।
আলোচনায় বাল্য বিয়ে, ইভটিজিং, অপ্রাপ্তবয়সের কিশোর কিশোরীরা মাদক সেবনে জরিয়ে পরছে, এতে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার অবনতি সহ সমাজে খুনখারাপি, ধর্ষন, লুটপাট, চাঁদাবাজি বেড়েই চলছে। এসব অন্যায় কাজ থেকে কিশোর কিশোরী ছেলে মেয়েদের ফিরে আনতে বাবা মায়ের সচেতনতার বিকল্প নেই। কারণ আপনার ছেলে মেয়ে স্কুল কলেজের নাম করে কখন কোথায় যায়, কার সাথে যায়, কি করে, কখন বাসায় ফেরে এগুলো দেখা শোনার দায়িত্ব আপনার, আপনি সচেতন হলেই আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আলোকিত, আর যদি এসব দায়িত্বের প্রতি অবহেলা হয় তাহলে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। পাশাপাশি উপজেলার মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজটে ভোগান্তির কারণ তুলে ধরে আলোচনা করা হয়, প্রতি মাসেই আলোচনা হলেও তার কোন কার্যক্রম হয় না বলেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগনের। রাস্তা অবরোধ করে ট্রাক লোড আনলোড ও পাকা রাস্তার উপরে অবৈধভাবে দোকান পাঠের অনুমতি দেওয়ায় এই ভোগান্তি হচ্ছে বলে জানান আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। এটা বার-বার বলার পরেও মুকন্দগাঁতী বাজার বনিক সমিতি কোন পদক্ষেপ নেয়নি বলেও জানান তারা।
সোমবার সকালে ১৭ই নভেম্বর বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সিনিয়র ওরেন্ট অফিসার তরুণ চাকমা, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, আইসিটি অফিসার মোঃ ঈমান আলী, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।