প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্তুতি চলছে

সঞ্জয় বাড়ৈ
আজ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন, বিভিন্ন মন্দিরে মন্দিরে শ্রী শ্রী কার্তিক ঠাকুরের পূজার প্রস্তুতি চলছে। হিন্দু ধর্মানুসারে দেব সেনাপতি শ্রী শ্রী কার্তিক ঠাকুর।তিনি সৌন্দর্য, সমৃদ্ধি,যুদ্ধবিদ্যা ও পূএ সন্তানের জন্য বর বা আর্শীবাদ প্রদান করে থাকেন।পুরান মতে শ্রী শ্রী কার্তিক ঠাকুর,মাতা পার্বতীর পূএ,যিনি তারকাসুর সহ বহু অসুর বধ করেছেন। কোটালীপাড়ায়-রামশীল ইউনিয়ন, কুশলা ইউনিয়ন, কলা ইউনিয়ন, ঘাঘর ইউনিয়ন, কান্দী ইউনিয়ন ও সাদুল্ল্যাপুর ইউনিয়নে পূজার প্রস্তুতি চলছে। সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে, সাদুল্ল্যাপুর ইউনিয়নের,নৈয়ারবাড়ী গ্রামে।বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কার্তিক পূজা অনুষ্ঠিত হয়,নৈয়ারবাড়ী গ্রামে।পূজার পরদিন, এখানে শতবর্ষী ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।মেলায় লক্ষাধীক লোকের সমাগম হয়ে থাকে।পূজারী বৃন্দ বলেন,রাএে ভক্তি ভরে পূজার্চনা শেষে, সংগীত ও নৃত্যানুষ্ঠান আয়োজন করা হবে।প্রশাসন পূজার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।