মোঃ শামীম হোসেন
শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
বগুড়ার শেরপুরের ভাটরা গ্রামে সাংবাদিক
মো. জাহিদুল ইসলামের বাড়িতে সিঁদ
কেটে দুর্ধর্ষ চুরি হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতের যে কোন সময়
শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম ওই গ্রামের মোহাম্মাদ
আলীর ছেলে। তিনি সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার
ষ্টাফ রিপোর্টার ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার শেরপুর
উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
তিনি জানান, রাতে খাবার পর স্ত্রী সন্তানসহ নিজ ঘরে শুয়ে পড়ি।
ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখি বিছানায় মোবাইল ফোন নেই।
এছাড়া ঘরের মাটির দেয়ালের সিঁদ কাটা। এতে একটি স্যামসাং
মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
