প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

Abit Hassan
বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মারধর করে তার মটরসাইকেল ভাংচুরসহ ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মামলার আসামী উপজেলার রত্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন সেরনিয়াবাত(৪৬)কে গতকাল রোববার ভোরে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে। সে বেলুহার গ্রামে মৃত.মৌজে আলী সেরনিয়াবাতের ছেলে। গ্রেফতারকৃতদের রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।