প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক করলেন ডাঃ ইকরামুল বারী (টিপু)

মোঃ রনি ইসলাম
১০ নং নুরুল্যবাদ ইউনিয়নের পশ্চিম চকউমেদ গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নওগাঁ -৪ মান্দা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, আপামর জনতার প্রিয় মুখ ডা:ইকরামুল বারী টিপু। তিনি তার বক্তব্যের মধ্যমে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।তিনি আরো বলেন ধানের শীষকে জয়ী করতে সকলকে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কাজ করতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মনে রাখতে হবে ধানের শীষ আমাদের একমাত্র ভরসা একমাত্র কান্ডারী। তিনি বলেন আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। সে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি।তিনি তার বক্তব্যে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন আমরা কোন ব্যক্তিকে জয়ী করতে আসিনি এখানে আমরা এসেছি ধানের শীষকে জয়ী করতে আমরা চাই ধানের শীষের পক্ষে কাজ করতে। সবার উদ্দেশ্যে বলেন ধানের শীষ জিতলে আমরা জিতব জিতবে দেশ। সেখানে আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল। এবং বিএনপির আরো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বোপরি বিএনপির সকল নেতাকর্মীরা ধানের শীষকে জয়ী করার আহবান জানিয়ে উঠান বৈঠক সমাপ্ত ঘোষণা করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।