প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

জহুরুল ইসলাম
বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের বেসরকারি সংগঠন উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
উন্নয়ন সংঘর সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ১২ টি গ্রামে বাল্যবিবাহ নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সরিষাবাড়ী উপজেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ রবিউস সানি । আরো বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, স্থানীয় সমাজ সেবক মোঃ বিপ্লব তালুকদার প্রমুখ।
বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সরিষাবাড়ী উপজেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ রবিউস সানি বলেন, এ ইউনিয়নে বাল্যবিবাহ নারী নির্যাতন কমিয়ে আনতে এ কর্মশালার আয়োজন করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।