ভুক্তভোগী রিয়াদুল হাসান জানান, ১৩ নভেম্বর দখলদার রশিদ জমির উপর থাকা ১২টি মেহগনি গাছ এবং ১০ টি সুপারি গাছ কেটে নিয়ে যাচ্ছে,এমতাবস্থায় তিনি বাধা দিতে এগিয়ে গেলে রশিদ ও তার সহযোগীরা জোরপূর্বক তার মোবাইল ফোন ও সঙ্গে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সাংবাদিক ঘটনা স্থানে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের সাথেও বাজে ব্যবহার করেন উক্ত জোরপূর্বক দখলদার রশিদ।
জমির মালিক রিয়াদুল দাবি করেন, জমির সকল কাগজপত্র, খতিয়ান ও পর্চা তার নামে হলেও দখলদার পক্ষ তবুও তাকে ভয়ভীতি দেখিয়ে জমির কাছে যেতে দিচ্ছে না। তিনি দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা অভিযোগের তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
