প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্লাহ
গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার হারং সিনিয়র আলিম মাদ্রাসা চান্দিনা কুমিল্লায় সকাল ১০.০০ ঘটিকায় অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মাও. মোঃ হাবিবুল্লাহ বাহার এর সভাপত্বিতে নবম শ্রেণির ছাত্র মোঃ সিফাত হোসেন এর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সভা শুরু হয়।
সভাপতির বক্তব্যে মাওঃ হাবিবুল্লাহ বাহার বলেন মান সম্মত শিক্ষার জন্যে ছাত্র শিক্ষকের পাশাপাশি অভিবাবকদেরও দায়িত্ব পালন করা সহ হোস্টেলে থেকে পড়াশোনার বিকল্প নাই।তিনি সভায় আগামী বছরের মধ্যে হোস্টেল চালু করারও প্রতিশ্রুতি দেন।উক্ত সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রব,বিশিষ্ট সমাজ সেবক এফ আর হিউম্যান কেয়ার সভাপতি মোঃ নুরুল ইসলাম,অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন উপাধ্যক্ষ মাও,মোঃ জাকির হোসেন, গভর্নিং বডির সম্মানিত সদস্য মোঃ লোকমান মাস্টার, এ জি এম আঃ মান্নান, মাও,আবুল হাসেম,মাও, মোঃ সারোয়ার হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবু হানিফ, উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম মাস্টারসহ প্রমুখ।
এ বছরের এইচএসসি পরীক্ষায় হারং সিনিয়র আলিম মাদরাসায় ১৩ শিক্ষার্থীর মধ্যে মাত্র ১জন করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।