প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

আহমদ উল্লাহ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর হালিশহর থানার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর শুক্রবার রাত ৮টায় হালিশহরের বাইতুল করিম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি, চট্টগ্রাম ১০ আসনের আগামীর সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম বলেন—
“যুবকরাই একটি জাতির ভবিষ্যৎ। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে আদর্শ সমাজ গঠনে আপনাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, আপনারা সততা, নীতি ও দায়িত্ববোধ নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবেন।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।