প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

মো: মিজানুর রহমান গাইবান্ধা সদর উপজেলার ১নং লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ি বর্মোতর ৮নং ওয়ার্ডে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাতিজার বাড়ির সামনে অনশন কর্মসূচি পালন করছেন এক নারী। মঙ্গলবার সকাল থেকে তিনি ভাতিজা ইমতিয়াজের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।স্থানীয়রা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টির সমাধান না হওয়ায় ক্ষোভে ও অসহায়ত্ব প্রকাশ করতে ওই নারী অনশন শুরু করেছেন। সকাল থেকে তাকে সেখানে অবস্থান করতে দেখা যায়।অন্যদিকে, ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করে পরিস্থিতি শান্ত রাখতে সহায়তা করছেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক সমাধানের উদ্যোগ সম্পর্কে জানা যায়নি।এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারী তার অনশন অব্যাহত রেখেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।