প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

সবুজ মন্ডল
রাজবাড়ীর গর্ব ফুটবলার লিওন ডেঙ্গুতে আক্রান্ত—ঢাকায় রেফার।
রাজবাড়ী জেলার ক্রীড়াঙ্গনের গর্ব তরুণ ফুটবলার এবং ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাবের বর্তমান খেলোয়াড় (লিওন) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চারদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজ১৫ নভেম্বর সন্ধ্যার পর হঠাৎ করে অবনতি ঘটে।
চিকিৎসকদের জরুরি পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, লিওনের প্লাটিলেট কমে এবং নাক দিয়ে রক্ত পড়া সহ বিভিন্ন জটিলতার কারণে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, প্রশিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা লিওনের সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করেছেন। জেলার ক্রীড়াঙ্গনে সক্রিয় এই ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করছে রাজবাড়ীর সর্বস্তরের মানুষ।
লিওন বর্তমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।