প্রিন্ট এর তারিখঃ Mar 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্রেফতার

মোঃ নাছির উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ০৯টার দিকে পৌরসভার দূর্গারামপুর ওয়াদুদ মিয়ার বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানাগেছে , গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অজয় কৃষ্ণ পালের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দুই যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ থানার সাতঘরিয়া গ্রামের মোহাম্মদ সিদ্দিক মিয়ার ছেলে মো. রবিউল আলম সিদ্দিকী (২৬), টেকনাফ থানার পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার মোহাম্মদ শাহ আলমের ছেলে মো. জুনাইদ (২৫)।
তাদের কাছ থেকে মোট ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় বলে পুলিশ জানায়।
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।