প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
পাংশায় ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

সাব্বির হোসাইন আজিজ
মাদারীপুর প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলায় মোঃ কাবিল এর বিরুদ্ধে ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. বাচ্চু বিশ্বাস।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় শরিষা ইউনিয়নের প্রেমটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাচ্চু বলেন,সরিষা ইউনিয়নের মালশাপাড়া গ্রামের মো. আক্কাস এর ছেলে কাবিল গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টার দিকে ফারুক শরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। এবং চাঁদার টাকা না দিলে সে আমাকে খুন- জখমের হুমকি প্রদান করে। ঘটনার পরদিন শনিবার সকালে নিজের নিরাপত্তার স্বার্থে তিনি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কাবিলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া ভয়েচ ক্লাবের সভাপতি বাবু কিরন কুমার সেন, সহ সভাপতি বাবু শ্যামল কুমার সিকদার, শরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও শরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদ প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।