প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2025 ইং
অবশেষে জনতার হাতে আটক আলম

নুরুন্নবী চৌধুরী
নাগেশ্বরী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামের টিএনটি মোড় এলাকার জনৈক আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়রা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আলম তার বাড়িতে এক নাবালিকা মেয়েকে নিয়ে এসে দেহ ব্যবসার চেষ্টা করলে ক্ষিপ্ত লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ না করার মুচলেকা নেয়া হয়। আটক নাবালিকাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
এর আগের দিন, বুধবার (১২ নভেম্বর) রাতে একই বাড়ি থেকে দুইজন দেহ ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করলেও আলম পালিয়ে যায়। আটক দুই মেয়ের বয়স অপ্রাপ্ত হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে সোপর্দ করা হয়। জানা গেছে, মেয়েদের একজনের বাড়ি বটতলা এবং অপরজনের বাড়ি গাগলা এলাকায়।
এলাকাবাসী জানান, নিয়মিত এ ধরনের অসামাজিক কার্যকলাপের কারণে এলাকায় চরম অশান্তি বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।