তরু খান

‎‎গভীর শোকের ছায়া নেমে এসেছে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের নূর মোহাম্মদ জয়ের পরিবারে। অসুস্থজনিত কারণে বৃহস্পাতিবার গাইবান্ধা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের বড় মেয়ে বিথী আক্তার। তার হঠাৎ মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।
‎‎বোনের মৃত্যুসংবাদ কারাগারে থাকা ছোট ভাইকে ভেঙে দেয়। পরিবারের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যারোলে সাময়িক মুক্তির অনুমতি দিলে আজ সকালেই কারাগার থেকে বাড়িতে এসে তিনি শেষবারের মতো বড় বোনের মুখ দেখেন। দীর্ঘদিন পর বোনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরিবারের অন্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
‎‎মানবিক দিক বিবেচনায় প্যারোল মঞ্জুর করায় ছোট ভাই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্যরা জানান, বিথী আক্তার ছিলেন অত্যন্ত মৃদুভাষী, সবার আপনজন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।