প্রিন্ট এর তারিখঃ Jul 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2025 ইং
ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মোঃইকবাল হোসাইন
"কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন" প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৪ নভেম্বর ঝালকাঠিতে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। ঝালকাঠি ডায়াবেটিস সমিতি দিবস টি উদযাপন করেন। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য রেলী, ডায়াবেটিস সচেতনতা সম্পর্কে আলোচনা।
ঝালকাঠি ডায়াবেটিস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনোয়ার হোসেন খানের সভাপতিত্বে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ( আরএমও) ডাক্তার টি এম মেহেদী হাসান সানি, ও ঝালকাঠি ডায়াবেটিস সমিতির ডাক্তার অমিতাভ কুমার ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডায়াবেটিস সমিতির অন্যতম সদস্য মোঃ আনোয়ার হোসেন আনু, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডায়াবেটিক সমিতির অন্যতম সদস্য মোঃ হেমায়েত হোসেন। ডায়াবেটিস হতে রক্ষা পেতে সকল কে সচেতন করতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।