প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2025 ইং
সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মোহাম্মদ আলী মাস্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী থেকে মনোনীত এম পি প্রার্থী মোবারক হোসাইনের পক্ষ থেকে (১৪ নভেম্বর) সকাল ১১ টায় সরাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাংগনে এ আয়োজন করা হয়।মাওলানা আতাউল্লাহর কোরআন তিলাওয়াতের মাধ্যমে উপজেলা জামায়াতে ইসলামী সরাইল উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান জাবেদ এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত এম পি প্রার্থী মোবারক হোসাইন।সরাইল জামায়াতে ইসলামীর আমীর মোঃ এনাম খা র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন যথাক্রমে সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন, সভাপতি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন মুহাম্মদ রোকন উদ্দিন, জামায়াতে ইসলামী আশুগঞ্জ উপজেলার আমীর মোঃ শাহজাহান ভুইয়া, জেলা কর্ম পরিষদের সদস্য আবুল বাসার ভুইয়া।উক্ত অনুষ্ঠানে অসহায়, গরীব, প্রতিবন্ধী, মাজুর, অতি দারিদ্র ১২ জন পুরুষ -নারীর মাঝে হুইলচেয়ার গুলো বিতরণ করা হয়। তারা হলো মোঃ আলা উদ্দিন, আবুল কালাম, সঞ্জিব দেবনাথ, মনোয়ারা বেগম, মীম আক্তার, আবদুল হাকিম, সুনু মিয়া,আলিফ মিয়া,আফিয়া বেগম, আউলাদ মিয়া,এবং হাফেজ মোঃগাফফার।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সহসেক্রেটারী মোঃ তারেকুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রুবেল ইসলাম, মোঃ সাহার আলী, বরকত উল্লাহ খন্দকার প্রমুখ।এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অসহায় এবং প্রতিবন্ধিরা হুইলচেয়ার পেয়ে মহান রাব্বুল আলামিন এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য দোয়া করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তিনি নির্বাচিত হলে অন্যায়ের প্রতিবাদ, ন্যায় প্রতিষ্ঠায়, প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।