প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2025 ইং
অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাদেকুল ইসলাম
দিনাজপুর-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী , বিএনপি স্থায়ী কমিটির সদস্য, অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ১৪ নভেম্বর একটি বড় পরিসরের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলবে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। হৃদরোগ, শিশু, অর্থোপেডিকস, চর্ম, গাইনী, মেডিসিন, ডেন্টাল ও চক্ষু—এসব বিভাগে ৩৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে সেবা করছেণ।
সবার জন্য উন্মুক্ত এই ক্যাম্পে স্থানীয়দের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই এই আয়োজন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।