প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2025 ইং
ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংবাদ সম্মেলন

অঞ্জন কুমার দে
জামায়েতী ইসলামের কোন নেতা কর্মী বিএনপিতে যোগদান করেনি। বরং মিথ্যা প্রচার করে বিএনপি দেউলিয়াত্বের প্রমান করেছে। এমনটি দাবী করে সংবাদ সম্মেলন করেন ভোলা-২ আসনের জামায়েতী ইসলামের সংসদসদস্য প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম। তিনি আর ও বলেন জামায়েতী ইসলাম কুরআান সুন্নাহর আলোকে রাজনীতি করেন। তিনি মিথ্যা রাজনীতি না করে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করার জন্য বিএনপিকে পরামর্শ দেন।
বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এসময় সংগঠনটির উপজেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান সহ দায়িত্বশীল নেতাকর্মীগন উপস্হিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়েতের আমীর মাওলানা মাকসুদুর রহমান বলেন- ৩০ নয় ১১ জনকে দেখেছি যোগদান করেছে আর যারা যোগদান করেছে তারা জামায়েতের কেউ না। তাদের সাথে জামায়েতী ইসলামের কোন সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে বিএনপির মিথ্যাচারের রাজনীতি বন্দের দাবী সহ ভুল বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য গত ১৩ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা - ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে সংবর্ধনা অনুষ্ঠানে ৩০ জন জামায়েতের নেতা কর্মী বিএনপিতে যোগদান করেন। এঘটনার পরিপ্রেক্ষিতে মিথ্যা মঞ্চয়াত্বের নাটক উল্লেখ করে এর প্রতিবাদে জামায়েতী ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।