প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2025 ইং
মহিলা নেতৃত্বে সরুলিয়ায় কর্মী সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার

সাতক্ষীরা, বিশেষ প্রতিনিধি: সানজিদুল হক
“চেতনায় নারী, বিপ্লবে নারী— গণতন্ত্র ফেরাতে আমরাই পারি” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক মহিলা কর্মী সমাবেশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে পাটকেলঘাটা হারুনুর রশিদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে শতাধিক নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের আহবায়ক নাইস সুলতানা মিলি।
প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নগরঘাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলী সরদার।
বিশেষ অতিথি ছিলেন—সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু,তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণসম্পাদক মোঃ হাফিজুর রহমান,সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ খালিদ মোড়ল,সাতক্ষীরা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন,সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার,সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান,সাংগঠনিক সম্পাদক খান ইউনুস আলী,সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মামুনুর রহমান খান,এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান আনিস প্রমুখ।
বক্তারা বলেন, “নারীর নেতৃত্ব ও অংশগ্রহণই পারে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে। সংগঠনের প্রতিটি পর্যায়ে নারীর সম্পৃক্ততা বাড়াতে হবে।”
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা মহিলা দলের আহবায়ক মিনি খাতুন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।