প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
র্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলার পলাতক আসামী মানিক গ্রেফতার

তরু খানগাইবান্ধা সদর থানার দস্যুতা মামলা নং ২৩ এর এজাহার ভুক্ত পলাতক আসামী মানিক মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব।
গত জানুয়ারি মাসে সদর থানার এ মামলা দায়ের পর হতে দীর্ঘ দিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিক্তিতে ১২ নভেম্বর রাতে ১১ টার সময় র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প সিপিসি - ৩ ও কুমিল্লা ১১ সিপিসি - ২ এর যৌথ অভিযানে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মানিক মিয়া গাইবান্ধা সদরের বোয়ালী থান সিংহপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প কমান্ডার তরিকুল ইসলাম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।