প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

আকাশ আচার্য্য
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত পাঁচটার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দীপের মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু।
পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার উদ্দেশ্যে গত ১৩ অক্টোবর দীপ মালয়েশিয়ায় যান। সোমবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সোশ্যাল মিডিয়ায় দীপ ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি পারিবারিক নানা বিষয় নিয়ে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তার মা-সহ পরিবারের অন্য সদস্যদেরও ভিডিওতে অংশ নিতে দেখা যেত। পারিবারিক মজার এসব ভিডিওর মাধ্যমেই অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন দীপ।
তার আকস্মিক মৃত্যুতে সিলেটের কনটেন্ট ক্রিয়েটর মহল ও অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।