প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা
মো: মিজানুর রহমান
আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর “ঢাকা লকডাউন” কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিশেষ সতর্ক অবস্থান নিয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এর অংশ হিসেবে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় থানা পুলিশের উদ্যোগে পৌর শহরে এক মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম নেতৃত্ব দেন। পুলিশ সদস্যরা মোটরসাইকেলযোগে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন এবং পরে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করেন।
ওসি বুলবুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানা আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি বলেন,
“ফ্যাসিস্টদের ঘোষিত কর্মসূচিতে গোবিন্দগঞ্জে কোনো ধরনের নাশকতা বা বিক্ষোভ মিছিলের আশঙ্কা নেই। আমরা সর্বদা সজাগ আছি; জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, জনদুর্ভোগ বা জানমালের কোনো ক্ষতির শঙ্কা নেই।”
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।