প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ জাকি উল্লাহ
সৈরাচার আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে নিমগাছীতে বিএনপির এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সোনাখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নিমগাছী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তছির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি তালুকদার, আঃ রহমানসহ
ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের লুটপাট, দমন-নিপীড়ন ও জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির দাবির প্রতি জনগণ ঐক্যবদ্ধ।
বক্তারা আরও বলেন, ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করবে এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।