
মোহাম্মদ সোহেল আরমান
সিলেট বিভাগের কয়েকটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের সম্ভাবনার খবর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
একই সঙ্গে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর্তনের দাবী তুলেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
তৃণমূল সূত্রে জানা যায়, দীর্ঘদিন দলের কঠিন সময়েও মাঠে সক্রিয় থাকা জনপ্রিয় নেতা আসলাম চৌধুরীকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবী জোরালো হচ্ছে। সিলেট বিভাগের মতোই চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর্তন এখন সময়ের দাবী। জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের স্পষ্ট মত— এই আসনে বিএনপির একমাত্র গ্রহণযোগ্য মুখ আসলাম চৌধুরী।
নেতাকর্মীদের মতে, আসলাম চৌধুরীই সীতাকুণ্ডে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী।
দলীয় পর্যায়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। তবে কেন্দ্রীয় নেতাদের পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।