প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

আহমদ উল্লাহ
ফটিকছড়ির শাহনগর মদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই অক্টোবর সকাল কুরআন তেলাওয়াত, বক্তাদের ওয়াজ নসিহ তের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মাদ্রাসার মুহতামিম মুফতী আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও নায়েবে মুহতামিম মাওলানা শোয়াইবুল ইসলাম (মঞ্জু) এর সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, মাওলানা সলিমুল্লাহ (নাজিরহাট), মুফতী শাহাবুদ্দীন (হাটহাজারী), মুফতী রহীমুল্লাহ (বাবুনগর), মুফতী মাহমুদউল্লাহ নানুপুরী, মাওলানা আবুজাফর নানুপুরী, মাওলানা জহিরুল ইসলাম (ঢাকা), মাওলানা এরশাদ (কাজিরহাট), মুফতী আবুতাহের তুরাবী, মাওলানা নুরুল আমীন (রাঙ্গুনিয়া) মাওলানা মোস্তফা কামাল ফয়সালসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ও মাশায়েখগণ কুরআন- হাদীসের আলোকে ওয়াজ নছিহত করেন। বিকেলে মাদ্রাসার হেফজ সমাপ্ত ছাত্রদের পাগড়ি এবং সনদপত্র প্রদান করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।