প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযান

সাইফুর রহমান পারভেজ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
১৩ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা অংশ নেন।
এ সময় যানবাহনের কাগজপত্র, যাত্রীদের পরিচয় ও গন্তব্য যাচাই করা হয় এবং সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লকডাউন কর্মসূচিকে ঘিরে কোন প্রকার বিশৃঙ্খলা, যান চলাচলে বাঁধা বা জননিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না।
স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এই অভিযানের কারণে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হয়েছে। সাধারণ মানুষও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।