প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
বগুড়া-৬ আসনে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ৮ টা ১০ মিনিটেৌ বগুড়া নিউমার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বগুড়া জেলা ছাত্রদল।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা তৃণমূলে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।