প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে উদ্ধার হলো দখলকৃত সরকারি খাসজমি

সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দন কোনা মৌজায় বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে সরকারি খাসজমি দখলের চেষ্টার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে দখলকৃত জায়গা। আর.এস-২৯৬ নং দাগভুক্ত ওই জমি অবৈধভাবে বালু ভরাট করে দখলের চেষ্টা করছিলেন মোঃ রাজা ও বাদশা মিয়া।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল বারীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ শাহাদাত হোসেন।
অভিযান চলাকালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ (২) ধারায় সরকারি রাস্তা বা খাসজমি দখল ও অবৈধ অনুপ্রবেশের অপরাধে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এই অভিযানে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের দৃঢ় অবস্থান স্থানীয়দের মধ্যে প্রশংসার সঞ্চার করেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।