প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 11, 2025 ইং
হাওর কন্যা খ্যাত আওয়ামিলীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

কৃষক লীগ নেত্রী ও সুনামগঞ্জের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টাসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রীয়াধীন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।