প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
সাতক্ষীরা আশাশুনি কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

আনারুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১২ নভেম্বর ২০২৫) রাতে বিদ্যালয়ের পেছনের দরজার তালা কেটে এই চুরি সংঘটিত হয়।
মঙ্গলবার সকালে স্কুলে তালা খুলতে গিয়ে শিক্ষকরা দেখতে পান, অফিস কক্ষের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে গণনা করে দেখা যায়, বিদ্যালয় থেকে তিনটি ল্যাপটপ, একটি সিসি ক্যামেরা, একটি প্রজেক্টর, প্রজেক্টরের কেবল, গুরুত্বপূর্ণ কাগজপত্র, জমির দলিল ও নগদ ১৫ হাজার টাকা চুরি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এখলাছুর রহমান বলেন, “২০২৩ সালের ২৬ ডিসেম্বর একবার একইভাবে চুরি হয়েছিল। তখন নাইটগার্ড মোঃ শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বর্তমানে কোনো নাইটগার্ড না থাকায় পুনরায় এই চুরির ঘটনা ঘটেছে।”
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে।
এ ঘটনায় আশাশুনি থানার এসআই রাজিব কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।