প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিল
মিহির রঞ্জন বিশ্বাস
ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।আগামী ২৫ শে নভেম্বর অনুষ্ঠিত হবে। গত রবিবার প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন এর নিকট বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন এ সময় শিরোমনি বাজার বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, সদস্য জেলা জামায়াতে ইসলামে সহকারি সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, উপস্থিত ছিলেন । ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১২/১১/২৫ তারিখ খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪/১১/২৫ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৫/১১/২৫ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৬/১১/২৫ তারিখ প্রতীক বরাদ্দ এবং আগামী ২৫/১১/২৫ তারিখ সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে । বণিক সমিতির ১১ টি পদেএ নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম, হাফেজ মোঃ আমিনুল ইসলাম, শেখ আকতার হোসেন, কার্যকরী সভাপতি পদে আবুল বাশার, শেখ আঃ হামিদ, রশিদ সরদার, শেখ আবুল কাশেম, সহ সভাপতি পদে মোঃ শহিদুল্লাহ, মিয়া হাফিজুর রহমান, সাধারন সম্পাদক পদে মোল্লা সোলয়ামান, শেখ তরিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক পদে কাগজী আঃ মান্নান, ফয়সাল শেখ, আব্দুল হাকিম, সহ সাধারন সম্পাদক পদে আবুল কাশেম, শেখ রবিউল ইসলাম, শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইয়াসিন হোসেন মুন , শেখ জসিম , কোষাধক্ষ পদে মোঃ ইয়াসিন কাগজী, মীর বাবুল আক্তার, শেখ আজিম হোসেন, মোঃ জলিল হোসেন , দপ্তর সম্পাদক পদে মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, শেখ জিয়াউর রহমান, শেখ আছাদুল কবির চঞ্চল, প্রচার সম্পাদক পদে শেখ সাব্বির , সুমন শেখ, সদস্য পদে জামাল মোল্ল্যা, আমজাদ হোসেন, মোঃ মান্দার খা, মোঃ আলী মোল্ল্যা, মোঃ মাসুদ পারভেজ, মোঃ শাহাজামাল ও শেখ আজিউর রহমান্ মনোনয়নপত্র দাখিল করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।