প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের সলঙ্গায় অটো-ভ্যানচালক আমিনুল ইসলাম (২০) হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে অলিদহ বাংলা বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিহতের স্বজন ও আশপাশের গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট অটো-ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ হন আমিনুল। পরে ১৮ অক্টোবর পাশের গ্রামের একটি ডোবা থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তিতে অটো-ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার করে।
নিহতের মা আমিনা বেগম বলেন, “আমার ছেলেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমি তার হত্যাকারীদের ফাঁসি চাই।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।