শরীয়তপুরের "সুরেশ্বর দরবার শরীফ”দেশের অন্যতম ধর্মীয় ও
আধ্যাত্মিক চর্চা কেন্দ্র। এটি শরীয়তপুর জেলার,নড়িয়া
উপজেলাধীন,সুরেশ্বর গ্রামের, পদ্মা নদীর তীরে অবস্থিত।
সুর ও আধ্যাত্মিক সাধক-মাওলানা জান শরীফ
শাহ্ সুরেশ্বরী (রহ),প্রেম,আধ্যাত্মিকতা ও
আত্মশুদ্ধি চর্চার জন্য, এই দরবার শরীফ
প্রতিষ্ঠা করেন।এর সঠিক প্রতিষ্ঠার সন তারিখ
পাওয়া যায়নি।এর প্রতিষ্ঠাতা জান শরীফ শাহ্
সুরেশ্বরী (রহ),১৯১৯ খ্রি: মৃত্যু বরন করেন,
তাঁর পূর্বে তিনি এটি প্রতিষ্ঠা করেছেন।
দরবারের প্রধান বৈশিষ্ট্য হলো-সুর ও সঙ্গীতের
ব্যবহার।এখানে আল্লাহ ও রাসুলের প্রতি প্রেমের
সম্পর্ক স্থাপনে সুরকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার
করে।বর্তমানে দরবারের দায়িত্ব পালন করছেন-
পীর সৈয়দ শাহ্ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরী
(মা:জি:আ:),তিনি দরবারের প্রতিষ্ঠাতা জান শরীফ
শাহ্ সুরেশ্বরী (রহ)এর নাতি এবং নূরী শাহ্ (রহ) এর
ছোট ছেলে।দরবারের প্রধান ওরশ শরীফ অনুষ্ঠিত
হয়,প্রতিবছর মাঘ মসের ৫ তারিখ, যা জান শরীফ
শাহ্ সুরেশ্বরী এর শুভ জন্মদিন ও ফাতেহা শরীফ
।এই দিনে সারাদেশ থেকে হাজার হাজার ভক্ত ও অনুসরীরা এখানে সমবেত হন।
