প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনির বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়েছে।
গত ৯ নভেম্বর ২০২৫ (রবিবার) আনুমানিক রাত ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের একটি বাড়িতে বাংলাদেশ আর্মির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে একটি দেশীয় শর্টগান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক ও মূল আসামি মোঃ মহিন (৩৫) পালিয়ে যায়।
অভিযানের পর উদ্ধার করা অস্ত্রটি সেনাবাহিনী কর্তৃক চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে, এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আসামি মহিনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ ছিল। এলাকাবাসী সেনাবাহিনির এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছে এবং অবৈধ অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।