প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
টুঙ্গিপাড়াবাসীর প্রতি ইউএনও'র বার্তা

আসসালামু আলাইকুম, প্রিয় এলাকাবাসী আপনাদের জানানো যাচ্ছে যে, একটি স্বার্থান্বেষী মহল গুজব রটিয়ে নিজস্ব স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে এলাকার সাধারন সহজ-সরল মানুষদের রাস্তায় নামিয়ে বিশৃঙ্খলা ঘটিয়ে রাষ্ট্র বিরোধী অপরাধ ঘটানোর সম্ভাবনা আছে।
তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। কোন গুজবে কান দিবেন না, নিজের ক্ষতি করবেন না। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন।
আজ বিকালে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহদেয়ের পক্ষে এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
ফারজানা আক্তার
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।