প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

মো: মিজানুর রহমান শাহীন
আগামীর বাংলাদেশ হবে ভারতের আধিপত্য মোকাবেলার বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব নিজ জন্মস্থান কিশোরগঞ্জে এসেছেন। তার আগমনে স্থানীয় তরুণ-যুবকদের মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরবেলা তিনি কিশোরগঞ্জে পৌঁছালে,মোটর বাইক শোভাযাত্রা নিয়ে ছাত্রসমাজ ও শুভানুধ্যায়ীরা তাকে গুরুদয়াল সরকারী কলেজের স্টেজে নিয়ে আসেন।তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট দিয়ে বরন করে নেন।
সাঈদকে সংবর্ধনা জানাতে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী এবং কিশোরগঞ্জের -১ আসনের জামায়াতে ইসলামীর মনৌনিত এমপি প্রাথী মোসাদ্দেক ভূইয়া সহ ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন,"আগামীর বাংলাদেশ হবে ভারতের আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসন মোকাবেলার বাংলাদেশ"। আগামী জাতীয় সংসদের যে নির্বাচন হচ্ছে আমরা আশা করি,বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ন্যায় কিশোরগঞ্জ সহ সমগ্র বাংলাদেশে দাঁড়িপাল্লার জয় হবে ইনশাল্লাহ।
তার সফরকে কেন্দ্র করে এলাকায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সাঈদ বিন হাবিব ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
সাঈদ বিন হাবিবের বাবা কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর উপজেলার আমীর মাওলানা নজরুল ইসলাম বলেন,সাঈদের জন্য দোয়া চাই।সাঈদ যেন ন্যায়-নীতি ও মূল্যবোধের মধ্যে থেকে মানুষের পরোপকারে নিয়োজিত থাকতে পারেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।