প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই দেলোয়ার হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের ধোবাউড়া থানায় সোমবার (১০নভেম্বর) দুপুরে আসামি চালানকে কেন্দ্র করে দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফ আহম্মদ ও দেলোয়ার হোসেনের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এএসআই শরীফের লাঠির আঘাতে গুরুতর আহত হন এএসআই দেলোয়ার হোসেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সরাসরি উপস্থিত সূত্রে জানা গেছে, আনুমাকিক সকাল ১১,টা ৩০ এর দিকে থানার ভেতরে আসামি চালান নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এএসআই শরীফ ক্ষিপ্ত হয়ে স্টিলের বেতনের লাঠি দিয়ে দেলোয়ারের মাথা ও গলায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ রানা জানান, দেলোয়ার হোসেনের গলায় আঘাতের চিহ্ন ও ফুলে যাওয়া জখম রয়েছে। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
আহত এএসআই দেলোয়ার বলেন, সে আমাকে এভাবে আঘাত করবে ভাবিনি। তাকে থামাতে গিয়ে আরও দুজন সহকর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত এএসআই মোঃ শরীফ আহম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দেলোয়ারকে বাঁচাতে গিয়ে আমরাও আহত হয়েছি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ঘটনার সময় আমি থানার বাইরে ছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।