প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

মহিউদ্দিন জুয়েল
১০ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে উপজেলা প্রশাসন, জগন্নাথপুর এর আয়োজনে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে লোককবি রাধারমণ দত্ত এঁর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। অনুষ্ঠানে জনাব মোঃ বরকত উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ; জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল), সুনামগঞ্জ; জনাব আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, জেলা কালচারাল অফিসার, সুনামগঞ্জ প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।