প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
নিজ বিদ্যালয় ও ইউনিয়নের গন সংবর্ধনায় পাহাড়ি দুই কণ্যা

প্রতিবেদক :- মোঃ আরমান হোসাইন, পানছড়ি( খাগড়াছড়ি)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে জয়ী দুই পাহাড়ি কণ্যাকে সম্মান জানাতে উৎসবে মুখর ছিল তাদের জন্মভূমি পানছড়ি।
সোমবার (১০ নভেম্বর) পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে গন সংবর্ধনা দেওয়া হয় ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেমা চাকমা ও চাকসুর কার্যনির্বাহী হল সদস্য এরিনা চাকমাকে।
হেমা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শামসুন নাহার হলের আবাসিক।
অন্যদিকে এরিনা চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এবং প্রীতিলতা হলের আবাসিক।
দুজনেই পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউনিয়নের কৃতি কন্যা ও পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। হেমা অনিল চন্দ্র চাকমার মেয়ে, আর এরিনা প্রয়াত জৌর্তিময় চাকমার কন্যা।
গন সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্টে মুখর ছিল সমগ্র আয়োজন। অনুষ্ঠানজুড়ে হাজারো মানুষের করতালিতে ভরে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
হেমা ও এরিনা যৌথ আয়োজক চেংগী ইউনিয়ন পরিষদ এবং তাদের প্রিয় বিদ্যাপীঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুজন ছোটবেলা থেকেই মেধাবী ছিল। ডাকসু ও চাকসুতে তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি তুলে ধরুক—এ কামনা করছেন সকলে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।