প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
মামলা হলেও কোন অভিযুক্ত আটক হয়নি সেই অভাগী আজেনার

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বাটাআটা গোবিন্দপুর গ্রামের মোঃ আমজাদ আলী মেয়ে মোছাঃ আজেনা খাতুন ২ দিন ২ রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের অমানবিক নির্যাতনের স্বীকার স্থানীয় ভাবে কোন বিচার না পেয়ে অবশেষ গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের হলেও কোন অভিযুক্ত আটক হয়নি। উল্টো স্বামী তুষারের মামলা তুলে নেয়ার জন্য আজেনাকে চাপ সৃষ্টি।
গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বালয়াটা গোবিন্দপুর গ্রামের মোঃ আমজাদ আলীর মেয়ে আজেনা খাতুন এর সাথে একই ইউনিয়নের লক্ষীপুর টেম্পো ষ্টান এলাকার মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ তুষার আকন্দের প্রেম ভালবাসার এক পর্যায়ে গত ২৩-০৮২০২৫ ইং তারিখে বিয়ে করেন। বিয়ের পর থেকে শ্বশুর শ্বাশুড়ি সঙ্গে বনিবানা না হওয়ায় গাইবান্ধা শহরে বাসা ভাড়া নিয়ে থাকা অবস্থায় চাকরির কথা বল ঢাকায় যান এবং আজেনা তার বাবার বাড়িতে আসে। এরপর থেকেই আজেনার স্বামী এবং শ্বশুর শ্বাশুড়ি তাকে যৌতকের জন্য চাপ সৃষ্টি করে।গত ০২_১০_২০২৫ ইং তারিখে বিকালে সে তার স্বামীর বাড়ি আসলে তার স্বামী ও শ্বশুর শ্বাশুড়ি এবং পরিবারের লোকজন মারধোর করে তাকে ঝড় বৃষ্টি মধ্যে বাড়ি হতে বের করে দেয়। সেদিন বিকেল ৫ টা থেকে ০৪-১০-২০২৫ ইং তারিখ দুপুর পর্যন্ত অপেক্ষা করেও স্থানীয় ভাবে ন্যায় বিচার না পেয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ হলেও কোন অভিযুক্ত আটক হয়নি।
অভিযোগ দায়ের করার পর তুষার আকন্দ তার স্ত্রী আজেনা কে মামলা ডুলে নেয়ার জন্য নানান ভয়ভীতি প্রদর্শন করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।