বকশিগঞ্জ উপজেলার নাম করা ব্যবসায়ী ভবানী ষ্টোরের মালিক ও বিসি আই সি সারের ডিলার লিটন কুমার সাহা, বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় দীর্ঘদিন যাবত সার ব্যবসায় কৃষকদের সাথে দুর্নীতি ও অনিয়ম করে আসছেন। এছাড়াও এই কালোবাজারি সার ব্যবসায়ীর সাথে যুক্ত আছেন বিসি আই সি সারের
আরেক ডিলার লিটন কুমার সাহার খুব কাছের লোক পলক চন্দ্র সাহা।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় পলক চন্দ্র সাহা আগস্টের ৪ তারিখে তার স্ত্রীর অপারেশনের জন্য ইন্ডিয়াতে চলে গেছেন এবং সে বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছেন। পলক চন্দ সাহার অবর্তমানে তার ডিলারশিপ এর দেখাশোনা করছেন উপ-সহকারী কৃষি অফিসার, মোহাম্মদ রকিবুল হাসান। তাছাড়াও জানা যায় পলক চন্দ্র সাহার অনুপস্থিতে তার সিগনেচার নকল করে ২টি ডিও সার উত্তোলন করেছেন লিটন কুমার সাহার কর্মচারী সিরাজুল ও আনিছ। পলক চন্দ্র সাহার নামে আসা ডিওর বিসি আই সি সারগুলো উত্তোলন করে কৃষকদের মাঝে সঠিকভাবে বন্টন না করে কয়েকটি গোডাউনে মজুদ করে রেখেছেন ভবানী স্টোরের মালিক লিটন কুমার সাহা । এছাড়াও লিটন কুমার সাহা, বিসি আই সি ডিলারের পাশাপাশি চায়না থেকে আমদানিকৃত ব্যাপক পরিমাণের চায়না সার মজুদ করে রেখেছেন তার গোডাউনে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলার কৃষকদের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে, লিটন কুমার সাহা ও পলক চন্দ্র সাহা ২ জনে বিসি আই সি ডিলারের নাম করে ডিলারশিপ নিয়ে ব্যাপক পরিমাণ সার উত্তোলন করলেও আমরা সাধারণ কৃষক তাদের কাছ থেকে সঠিক মূল্যে সার পাই না। গোডাউনে পর্যাপ্ত পরিমাণ সার থাকা সত্ত্বেও আমরা যখন তাদের কাছে সার নিতে যাই তখন ভবানী স্টোরের ম্যানেজার আমাদেরকে বলেন যে এখনো কৃষি অফিস থেকে কৃষকদের সার বিতরণ করার পারমিশন দেয়নি যখন কৃষি অফিস থেকে পারমিশন দেওয়া হবে তখন আপনাদেরকে সার দিব।
প্রশ্ন হচ্ছে এক ডিলারের সার অন্য ডিলারের গোডাউনে রাখার পারমিশন কি উপজেলা কৃষি অফিসার দিতে পারে? এবং কৃষকের প্রাপ্য সার তাদের মাঝে সঠিকভাবে বন্টন না করে গোডাউনে মজুদ করে রাখতে পারেন? কৃষকের প্রয়োজনে কৃষক যদি ডিলারের কাছে সার নিতে আসে সেই সার কৃষকদের মাঝে না দিয়ে ডিলারের গোডাউনে মজুদ করে রাখতে বলেন বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসার ।
এ বিষয়ে লিটন চন্দ্র সাহার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কে বলেন যে, আমরা যেভাবেই সার ব্যবসা করে থাকি না কেন এ বিষয়ে আমাদের বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসার অবগত আছেন এবং তাদের পারমিশনে আমরা দীর্ঘদিন যাবত সার ব্যবসা করে আসছি। আপনার যদি কিছু জানার থাকে তাহলে উপজেলা কৃষি অফিসারের কাছে গিয়ে জানতে পারেন।
বকশিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর কাছে এ বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি বলেন যে,বিসি আই সি সারের ডিলার পলক চন্দ্র সাহার অবর্তমানে তার দুইটি ডিও সার মজুদ আছে ভবানী স্টোরের মালিক লিটন কুমার সাহার গোডাউনে এবং সারগুলো মজুদ রাখার জন্য আমরাই পারমিশন দিয়েছি। উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম কে সাংবাদিকরা এই বিষয়ে অবগত করলে তিনি লিটন চন্দ্র সাহাকে ফোন দিয়ে তার অফিসে আসতে বললে লিটন চন্দ্র সাহা, তার ম্যানেজারকে কৃষি অফিসে পাঠিয়ে দেন এবং সাংবাদিকদের অযৌক্তিক প্রশ্নের সম্মুখীন করেন এবং হেনস্তা করার চেষ্টা করেন। এই বিষয়ে সাংবাদিকরা বুঝতে পেরে সাথে সাথে কৃষি অফিসারের অফিস থেকে চলে আসেন এবং জামালপুর জেলা কৃষি অফিসার মোহাম্মদ আলম শরীফ খান কে এ বিষয়ে মুঠো ফোনে অবগত করা হলে তিনি বলেন আমি বিষয়টি দেখতেছি।