প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
দলীল কৃত সম্পত্তি পিরে পাবে, আশাবাদী চৌদ্দগ্রামের কৃষক হাসান মুন্সি

মোঃ সফিউল আলম কুমিল্লা প্রতিনিধি
দীর্ঘ ১২ বছর ধরে নিজের বৈধ সম্পত্তির অধিকার ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মৃত তাজুল ইসলাম মেম্বারের তৃতীয় ছেলে ভিতরচ্চর পশ্চিমপাড়া গ্রামের মোঃ হাসান মুন্সি । ১২০ শতক জমির মালিকানা বুঝিয়ে পেতে বিভিন্ন সময় হতে হয়েছে লাঞ্ছনা ও লাঞ্ছিত বিবাদীদের হাতে। তবুও ন্যায় বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছে গ্রামের লোকদের পিছনে পিছনে আবার বিভিন্ন আদালতে । হামলা ও প্রাণনাশের আশঙ্কা সত্ত্বেও পিছু হটেননি এই পরিশ্রমী কৃষক।
সরে জমিনে জানা যায়, শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভিতরচ্চর পশ্চিমপাড়া এলাকায় হাসান মুন্সি ও মুসলিম মিয়া গংদের মধ্যে ১২০ শতক জমি নিয়ে দীর্ঘ ১২ বছর ধরে চলছে পাল্টাপাল্টি মামলা ও উত্তেজনা। এতে স্থানীয় এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্কের পরিবেশ।
ভুক্তভোগী হাসান মুন্সি সাংবাদিকদের জানান,
আমার বৈধ দলিলকৃত ১২০ শতক জায়গা জোরপূর্বকভাবে দখল করে রেখেছে বিবাদী মুসলিম মিয়া গংরা। তারা আজ পর্যন্ত কোনো বৈধ দলিলপত্র দেখাতে পারেনি। আমি গ্রাম থেকে আদালত পর্যন্ত ন্যায়ের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি । আদালতে যাওয়ার পথে একাধিকবার হামলারও শিকার হয়েছি। কিন্তু আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি।
তিনি আরও বলেন,
কুমিল্লা বিজ্ঞ আদালত আমার জমির সকল দলিলপত্র যাচাই করে দেওয়ানী মোকদ্দমা নং ৩৬৭/২০২১ মামলায় ৫৮ শতক আমার পক্ষে রায় দিয়েছে। আদালতের নির্দেশে সিনিয়র কমিশনারের নেতৃত্বে একটি টিম ইতোমধ্যে জায়গা টি পরিদর্শনও করেছে। আমি বিশ্বাস করি, আদালতের ন্যায়সঙ্গত রায়ের মাধ্যমে সত্যের জয় হবেই।
এ বিষয়ে স্থানীয়রা জানান, হাসান মিয়া একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। এত বছর ধরে ন্যায়বিচারের আশায় তিনি ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে কুমিল্লা বিজ্ঞ আদালতের নির্দেশনার পর এলাকাবাসীও আশাবাদী যে, দীর্ঘদিনের এই জমি বিরোধের অবসান ঘটবে। এইটা বিজ্ঞ আদালতের কাছে দাবী জানান এলাকাবাসী
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।