প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

মোহাম্মদ আলী মাস্টার
জেলার সরাইল উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার সরাইল প্রেসক্লাবের সকল সংবাদ কর্মীদের সাথে তদীয় কার্যালয়ে (১০ নভেম্বর) দুপুর ২ ঘটিকায় এক পরামর্শ ও মতবিনিময় সভায় বসেন।উক্ত সভায় প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব এর সরাইল উপজেলা সংবাদদাতা মোহাম্মদ আলী মাস্টার, দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, বিজয় টিভি সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, ভোরের কাগজ সরাইল উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম রিপন, দৈনিক যুগান্তর সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ মুরাদ খান, প্রতিদিনের বাংলাদেশ উপজেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, দৈনিক পেনব্রীজ সরাইল উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম দুলাল সহ আরও অনেক সংবাদকর্মী বক্তব্য রাখেন এবং মত বিনিময় করেন। মত বিনিময় সভায় প্রেসক্লাবের সংবাদকর্মীরা মাদক থেকে রক্ষা, যানজট নিরসনে, পাবলিক লাইব্রেরি চালু সহ দাঙা ও দাঙাবাজদের প্রতিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণসহ একাধিক বিষয়ে মতবিনিময় করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সকলের পরিচয় নিয়ে এবং নিজের পরিচয় দিয়ে সকলের মতামত মনোযোগ দিয়ে শুনেন এবং সরাইলের বহুবিধ সমস্যা সমুহ নিরসনে দৃঢ মনোভাব ব্যক্ত করেন।তিনি সরাইলের উন্নয়নে স্বীয় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা করেন।ঐদিনই তিনি উপজেলা প্রেসক্লাব ও সরাইল রিপোর্টাস ইউনিটির সাথে মতবিনিময় করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।