প্রিন্ট এর তারিখঃ Sep 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহীন

মোঃ সাদ্দাম হোসেন
মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব ও সাবেক সফল ছাত্রনেতা অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তিনি আজ দুপুরে জেলা জিসাস নেতা অটল অসুস্থ থাকায় তাঁর বাসায় গিয়ে খোঁজখবর নেন ও তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।
এ সময় তিনি অসুস্থ অটলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা সহায়তার আশ্বাস প্রদান করেন।
অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন,
> “রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের পাশে থাকা—সেটাই আমাদের প্রেরণার উৎস, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের শেখানো মানবিক রাজনীতি।”
স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সদস্য সচিবের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, “অ্যাডভোকেট শাহীন একজন প্রকৃত জননেতা, যিনি কর্মীদের দুঃসময়েও পাশে থাকেন—এটাই মানবিক রাজনীতির প্রকৃত চিত্র।”
এই ঘটনাটি জেলা বিএনপি অঙ্গন ও তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে নব উদ্দীপনা সঞ্চার করেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।