প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

হাবিবুর রহমান সুমন
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানার পশ্চিম নাওডোবা হাজী তাহের মল্লিকের কান্দি এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ইসলাম মল্লিকের নাতি সিয়ম (৩) ও আবদুল্লাহ (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে একসঙ্গে বের হয় দুই শিশু সিয়ম ও আবদুল্লাহ। তারা একে অপরের খেলার সাথী ছিল। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজ করতে গিয়ে তাদের ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
পরে স্বজনরা দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা বলেন, দুই শিশুই সবার প্রিয় ছিল। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।