প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভেচ্ছা বিনিময়

সঞ্জয় বাড়ৈ
গতকাল, গোপালগঞ্জ ০৩(সংসদীয় আসন ২১৭)এর বিএনপি মনোনীত, ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি, যুবনেতা এসএম জিলানী, উওর কোটালীপাড়ার বিভিন্ন ইউনিয়নের বাজার গুলোতে ঘুরে ঘুরে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন।প্রথমে সে ভাঙ্গার হাট বাজারে, পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেন,এরপর তারা একেএকে লাটেঙ্গা বাজার,লখন্ডা বাজার, নিতাই বাজার ও সর্বশেষ নৈয়ারবাড়ী বাজারে পথসভা ও মতবিনিময় করছেন। নৈয়ারবাড়ী বাজার তার সম্মানে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।সভায় বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ,তাকে সম্বর্ধনা দেয়ার জন্য উপস্থিত হন। সভায় সভাপতিত্ব করেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা, বাবু সত্যেন্দ্রনাথ জয়ধর।অনন্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান বাবু নরেন্দ্রনাথ বাড়ৈ,প্রাক্তন প্রধান শিক্ষক :বাবু মধুসূধন বাড়ৈ,বিএনপির ০৭ নং ওয়ার্ডের সেক্রেটারি বাবু সুখরঞ্জন বাড়ৈ(ধলু)।প্রধান বক্তার বক্তব্যে, এসএম জিলানী তাঁর আবেগঘন বক্তব্যের মাধ্যমে, আগামী সংসদ নির্বাচনে তাদের ভোট ও দোয়া কামনা করেন।বিজয়ী হলে তিনি এ এলাকর উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও জনগনের পাশে থাকার অঙ্গিকার করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।