প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁ সদর উপজেলার দুবলহাটির সনলিয়া গ্রামে গোলাম (৫৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এতে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
গ্রামবাসীরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক দিন আগে গোলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও অভিযুক্ত ব্যক্তি এখনো পলাতক। বক্তারা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানান এবং ন্যায়বিচারের আশ্বাস না পেলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
স্থানীয়দের মতে, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা নিহত গোলামের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।